Breaking News:


ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা নামলো ২১ ডিগ্রিতে

  • ১০:৪১ এএম, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবাহওয়া অফিস জানায়, আজ সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা নেমে আসে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে শীতের হালকা পরশ অনুভূত হচ্ছে। সকালে হালকা কুয়াশাও দেখা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।

অন্যদিকে, সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech