Breaking News:


ঢাকার শুস্ক আবহাওয়ায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে

  • ১০:২১ এএম, রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ফলে আজও গরমের দাপট অব্যাহত থাকতে পারে।

রবিবার ২৬ অক্টোবর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিপদ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে ।

ঢাকায় সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে।  

অন্যদিকে, শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে সারাদেশের জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech