শিরোনাম :
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল

তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে: মাহফুজ আলম

  • ০৯:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

পাশাপাশি তিনি মন্ত্রণালয়ের কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মাহফুজ আলম বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাগুলোর পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী।

এর আগে মাহফুজ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech