Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের, জুলাই থেকেই কার্যকর

  • ১২:০৯ পিএম, বুধবার, ২ জুলাই, ২০২৫
ছবি: প্রতীকি

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি জানিয়েছে, ৭০০ টাকার ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় পাওয়া যাবে।

মঙ্গলবার ১ জুলাই, থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে বলে আইএসপিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাজারে আইএসপিগুলো আর ৫ এমবিপিএস প্যাকেজ দিচ্ছে না। এখন গড়ে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা সরবরাহ করা হচ্ছে। সে বিবেচনায় নতুন প্যাকেজ মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, আমরা চাই বাংলাদেশের ইন্টারনেট সেবা আরও উন্নত হোক। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) এবং রেভিনিউ শেয়ারিং প্রত্যাহার করে নেয়, তাহলে আমরা ভবিষ্যতে গ্রাহকদের ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিতে সক্ষম হব।

তবে তিনি আক্ষেপ করে বলেন, “বেশিরভাগ গ্রাহকই মাসিক বিলের সঙ্গে ৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না। অথচ সেটি আমরা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিই।”

আইএসপিএবি আশা প্রকাশ করেছে, এই মূল্য হ্রাসের ফলে ব্রডব্যান্ড ব্যবহারে মানুষের আগ্রহ আরও বাড়বে এবং দেশের ডিজিটাল কানেক্টিভিটি আরও সম্প্রসারিত হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech