Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

দেড় যুগ পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

  • ০৭:৫৮ পিএম, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দীর্ঘ প্রায় দেড়যুগ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় কার্যালয়ের দ্বিতীয় তলায় বারান্দায় এসে তিনি অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

দেশে ফেরার পর এই প্রথম নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান তিনি। তারেক রহমান নয়াপল্টনে এসে পৌঁছালে স্লোগানে স্লোগান নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আপনাদের সাথে যখন কর্মসূচি দিব—তখন বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকেন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ আরও নেতারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech