Breaking News:


শিরোনাম :
ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিলো নগদ জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তিতে একমত সংসদের বিশেষ কমিটি স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা জ্বালানি তেলের সংকট: গাইবান্ধায় বাইকারদের সড়ক অবরোধ আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে : বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা যুদ্ধের দায়ভার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

  • ১০:০৫ এএম, শনিবার, ২১ মার্চ, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার ২০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেইজে বলেন, প্রিয় দেশবাসীকে আমার স্ত্রী ও আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ঈদ হোক খুশির, আনন্দময় এবং নিরাপদ।

আগামীকাল শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর বাংলাদেশে মুসলিম সম্প্রদায় আগামীকাল ঈদ উদযাপন করবে।

তিনি বলেন, ‘ঈদের এই আনন্দ উৎসব যেন সব ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় গেঁথে দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র এই উৎসব সবার ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনাই করি।’

শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানিয়ে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech