Breaking News:


শিরোনাম :
ঈদের দ্বিতীয় দিনে পর্যটকমুখর কক্সবাজার সমুদ্রসৈকত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক ইসরায়েলে ৪০০’র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ‘সংসদে’ সমাধান না হলে রাজপথ বেছে নেবে এনসিপি ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ : দুই গেটম্যান বরখাস্ত ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে ‘দম’ দেখতে ভিড়, দর্শকেরা কী বলছেন? কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা

  • ০৯:২৫ পিএম, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামাতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার ২০ মার্চ নিজের ও দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদ সমাগত।

 “জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে।

“দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না।”

দেশের নাগরিকরা ‘জানমাল ও ইজ্জত-আব্রুর’ নিরাপত্তা পাবে আশা প্রকাশ করে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।”

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহার কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না।”

তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech