Breaking News:


শিরোনাম :
৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব ট্রাম্পের ভাষণ: ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করেছি, বক্তব্য শেষ হতেই মিসাইল ছুড়ল ইরান মার্চে এসেছে ৩.৭৫ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স শাহজালালের থার্ড টার্মিনাল চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার সুনামগঞ্জে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবি আজও চলছে উদ্ধার অভিযান

  • ০১:০৬ পিএম, রবিবার, ২৯ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।

রবিবার ২৯ মার্চ সকাল ৮টা থেকে মরদেহ খোঁজা শুরু হয়। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আমরা ঘাট এলাকায় অবস্থান করছি। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ও লাশ ভেসে গিয়েছে কিনা তা দেখতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকাগুলো তল্লাশি করছি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

এদিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে বাসডুবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির দল। এ সময় সময় তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মাহিদুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech