শিরোনাম :
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বিরামপুর সীমান্তে ‘পুশ ইন’ এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধ গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫ উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে ইসি অধিবেশন থেকে ওয়াকআউট : মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো বিরোধীদল মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত তোলার হিড়িক: ৭৮৫০ কোটি টাকা ফেরত চেয়ে জমা ১ লাখ ৪৮ হাজার আবেদন

নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

  • ১২:৪০ পিএম, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে নতুন কুঁড়ি-২০২৫ আসরের সবগুলো পর্ব সফলভাবে সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়।

আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ এবং ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের সম্মাননা জানাতেই অনুষ্ঠিত হলো পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা।

প্রতিযোগিতার সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হলো এ বছরের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সফল পরিসমাপ্তি। সূত্র-বাসস, ইউএনবি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech