শিরোনাম :
আজ সন্ধ্যায় জামায়াতের মিছিল, শুক্রবার বাজেট প্রতিক্রিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ওয়ান ডে সিরিজ জয় বাংলাদেশের ফিফা বিশ্বকাপ ২০২৬’র সময় সূচি : উদ্বোধনী ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা আজ রাত ১ টায় কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে জুলাই শহীদ পরিবারের জন্য মাসিক ভাতার প্রস্তাব: শহীদ পরিবার পাবে ২০ হাজার টাকা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

নতুন রাজনৈতি দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

  • ০৯:৩৩ পিএম, শুক্রবার, ২০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে ।

শুক্রবার ২০ জুন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান। আলোচিত অনলাইন ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হওয়া সেলিম প্রধানকে করা হয়েছে দলের প্রধান উপদেষ্টা।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম পড়ে শোনান। দলটির নেতাদের মধ্যে আছেন সাবেক সামরিক কর্মকর্তা ও বেসামরিক পেশার বিভিন্ন শ্রেণির মানুষ।

দলের স্লোগান ‘সবার উপরে দেশ’। সভাপতির ভাষ্যে বলা হয়, ‘‘ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই।’’

ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস। তাতে বলা হয়, ‘‘ঐতিহাসিক ’৪৭, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণ–অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছি।’’

দলটির মতে, এটি শুধু রাজনৈতিক দল নয়, বরং এক নতুন রাজনৈতিক মঞ্চ- যার লক্ষ্য হবে সামষ্টিক কল্যাণ, সুবিচার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা।

সেলিম প্রধান সম্পর্কে অনুষ্ঠানে কিছু বলা না হলেও তিনি দেশব্যাপী আলোচিত হন ২০১৯ সালে, যখন ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে র‍্যাব। এরপর দুর্নীতি দমন কমিশনের মামলায় চার বছরের সাজা ভোগ শেষে ২০২৪ সালে মুক্তি পান।

দলের পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাভিত্তিক সম্পর্কের কথা বলা হয়েছে। এছাড়া ঘোষণা দেওয়া হয়েছে, বিআরপি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যার মূলনীতি হবে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন।

সূত্র: প্রথম আলো

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech