শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা- প্রধানমন্ত্রী রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র

পঞ্চগড়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১১ নারী আটক

  • ১২:৪৩ পিএম, শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে ১১ জন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ৮ আগস্ট ভোরে তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্ত এলাকায় এই অভিযান চালায় নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির সদস্যরা।

নীলফামারী ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির দুটি দল সীমান্ত পিলার ৭৪২/১-এস এর কাছাকাছি আমজোয়ানী এলাকায় অভিযান চালায়। ভোর ৪টার দিকে তারা ওই ১১ নারীকে ভারতে অনুপ্রবেশের আগে আটক করে।

আটকৃতরা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, তারা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালাল চক্রের মাধ্যমে তারা মোট ১ লাখ ৬৫ হাজার টাকা চুক্তিতে সীমান্ত এলাকায় আসেন। আটক নারীদের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech