শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ ২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা সৌদি বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা, হতাহতদের পরিচয় জানতে চেষ্টা চলছে হুথিদের হামলায় বিমানবন্দর বন্ধ : অনির্দিষ্টকালের জন্য স্থগিত রিয়াদের ফ্লাইট উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ কর্মসূচিতে নারীর স্বাস্থ্য সেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ মেহেরপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যার্থ করে দিয়েছে বিজিবি আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা: ২ জন বাংলাদেশিসহ নিহত ১২, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত

পবিত্র ঈদূল আজহা’য় সম্পাদকের শুভেচ্ছা

  • ০৯:৫১ এএম, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

।।বিকে ডেস্ক।।
প্রতি বছর ঈদুল আজহা আসে কোরবানীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, কোরবানির ত্যাগ ও পারস্পরিক সহানুভূতির এক মহৎ বার্তা নিয়ে।

ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। হযরত ইব্রাহিম (আ.)-এর আদর্শ অনুসরণে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানি করা হচ্ছে। কোরবানির মাংস তিনভাগে ভাগ করে আত্মীয়স্বজন, দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে বণ্টন করার নিয়ম রয়েছে।

ঈদের জামাত শেষে আল্লাহর নামে কোরবানী দেওয়ার মাধ্যমে শুরু হয় ঈদের উদযাপন। কোরবানীর সেই মাংস ভাগাভাগি করে দেওয়া হচ্ছে আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মধ্যে।

ঈদ শুধু একটা উৎসব নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। আসুন, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে ঈদের খুশি উপভোগ করি।

পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে বাঙ্গালীর খবরের পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা, এর পেছনে যুক্ত সকলকে সহ আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ যেন আপনার, আমার, আমাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। ঈদ আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত।

ঈদ মোবারক!

সকলের জীবন ত্যাগের শিক্ষায় সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠুক ।

ম. ম বাসেত
সম্পাদক

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech