শিরোনাম :
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ ২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ

  • ১০:১৫ পিএম, সোমবার, ১৮ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ১৮ মে সরকার গঠনের পর রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে।

এতে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমটি হলো ধর্মীয় ব্যক্তিত্বদের ভাতা বন্ধ। আর পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য রাখা সুবিধা বাতিল করা। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য পরবর্তীতে আলাদা কোটার ব্যবস্থা করা হবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১২ সালে প্রথমে ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ রুপি ভাতা চালু করেন। এরপর মুয়াজ্জিনদের জন্যও একই ব্যবস্থা করা হয়। এসব ভাতা দেওয়া হতো রাজ্যের সংখ্যালঘু ওয়েলফেয়ার বিভাগ থেকে।

এরপর ২০২০ সালে পুরোহিতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়। সুবিধাভোগীরা মাসে ১ হাজার রুপি করে পেতেন। তবে সর্বশেষ বিধানসভার নির্বাচনের আগে এটি ২ হাজার রুপি করা হয়।

আগামী জুন মাস থেকেই এ ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় সেখানে প্রথমবারের মতো কট্টর হিন্দুত্ববাদী বিজেপিকে ক্ষমতায় এনেছেন সেখানকার মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech