Breaking News:


শিরোনাম :
লক্ষ্মীপুরে গোলাগুলির ঘটনায় ৮ জন গ্রেপ্তার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ হার না মানলে কঠোর আঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা কঠোর বার্তা তেহরানের চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা মধ্যপ্রাচ্য সংকট: মূল্যস্ফীতির ঝুঁকিতে দেশ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, অধিকাংশই নারী ও শিশু আজ স্বাধীনতা দিবস, বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোর নিহত

  • ১১:২৭ এএম, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। গাজার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ খবর জানা গেছে।

রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার আম্মার ইয়াসের মোহাম্মদ তামারা (১৬) নামের এক কিশোর বুকে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে অভিযানের সময় তাকে গুলি করে।

এএফপি ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা এক বিবৃতিতে জানায়, তুকু এলাকায় একটি ‘সংঘর্ষ’ হয়েছে। সেখানে তাদের সৈন্যদের ওপর পাথর ছোঁড়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, সৈন্যরা দাঙ্গা ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে এবং পরে একজন উসকানিদাতাকে শনাক্ত করে গুলি চালালে তিনি নিহত হন।

সেখানে আরও বলা হয়, সৈন্যরা দাঙ্গা ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে এবং পরে একজন উসকানিদাতাকে শনাক্ত করে গুলি চালালে তিনি নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।

প্রসংগত, ১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে আছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর থেকে সেখানে সহিংসতা বেড়েছে।

গত অক্টোবর মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও হামলা থামেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সদস্যদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও রয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফিলিস্তিনি আক্রমণ বা ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে। তাদের মধ্যে সেনা ও বেসামরিক উভয়ই রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech