Breaking News:


পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিলের বিধান শিথিল করেছে এনবিআর

  • ১০:১৯ এএম, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পাঁচ ধরনের করদাতাদের অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া অন্য সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক।

সোমবার ১১ আগস্ট চেয়ারম্যান আবদুর রহমান খান সাক্ষরিত এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

যে পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে, তাঁরা হলেন

১. ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;
২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে);
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা;
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং
৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ৪ আগস্ট, ২০২৫ সাল থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd)  আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

তবে উল্লিখিত করদাতারা ইচ্ছে করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওপরে উল্লিখিত করদাতা ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত অথবা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech