।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড দেড় ঘণ্টার এক ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন।
বুধবার ২৯ এপ্রিল যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্রেমলিনের একজন কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দেন।
ওইদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই ধরনের সময়সূচিতে শেষ হতে পারে।
এদিকে ট্রাম্প সিএনএনকে বলেন, আমার মনে হয় আমরা তুলনামূলক দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারব। আমরা একটি ভালো সমাধান দেখতে চাই।
ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম মজুদ বিষয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন সাহায্য করতে চান। আমি বলেছি, আমাকে সাহায্য করার আগে আপনার যুদ্ধটা শেষ করুন।
ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, তিনি আমাকে বলেছেন, সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হতে চান। তিনি আমাদের এটি পেতে সাহায্য করতে পারেন।
ক্রেমলিনের পক্ষ থেকে এ কথার সত্যতা জানানো হয়েছে। ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। সেইসঙ্গে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহতসহ হাজার হাজার সাধারণ মানুষ আহত হন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়।
তথ্যসূত্র: সিএনএন ও আল–জাজিরা, গার্ডিয়ান