।।বিকে রিপোর্ট।।
টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।
শুক্রবার ৩০ মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেলে ড. ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনষ্ঠিত হয়।
বৈঠক শেষে যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টোকিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। উভয় পক্ষই পারস্পরিক সম্পর্কসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।
এ সময়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনায় উভয়পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করেছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সহযোগিতা বাড়ানোর জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের সনদটির নীতিগুলি সমর্থন করে।
উভয় পক্ষই আইনের শাসন, পাশাপাশি গণতন্ত্রের উপর ভিত্তি করে বহুপক্ষীয়তাকে তাদের সমর্থন নিশ্চিত করেছে।
এতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ উল্লেখযোগ্য।
বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসানচরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। জাপান এ বিষয়ে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
পরে প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যার আওতায় ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে টোকিও।
মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে।
এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।
এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন।