Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

প্রবাসীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল সহজ করলো এনবিআর

  • ০৮:৪৪ এএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় করদাতার মোবাইল ফোনে ওটিপি পাঠানো হলেও, বিদেশে অবস্থানরতদের জন্য এখন ই-মেইলে ওটিপি পাঠানোর নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়তেন। কারণ, আগে ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই অসুবিধা দূর করতে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।

এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা ও ছবি ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ইমেইল-ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি এবং নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজে অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর বলছে, অনলাইন রিটার্ন দাখিল সহজ ও ঝামেলাবিহীন হওয়ায় এবং করদাতা তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন, তাই বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বাধ্যতামূলক না হলেও তাদের অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন। তবে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি পাঠানো হয়, তাই বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল।

তবে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি পাঠানো হয় বিধায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল। এ সমস্যা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো প্রকারের কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না। তবে যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে করদাতা ই-রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য এন্ট্রি করছেন, সেসব কাগজপত্র ও দলিলাদি তিনি নিজ হেফাজতে সংরক্ষণ করতে পারবেন।

২০২৫-২৬ কর বছরে অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতারা বিপুল সাড়া দিয়ে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

দেশে ও বিদেশে অবস্থানরত ব্যক্তি করদাতাদেরকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২০২৬ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করছে জাতীয় রাজস্ব বোর্ড।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech