।।বিকে রিপোর্ট।।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুটমিলের শ্রমিক টানা ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সোমবার ১২ জানুয়ারি বিকেল ৩টার দিকে বোয়ালমারী পৌরসদরের কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের সোতাশি গ্রামে অরক্ষিত একটি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্যার ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় পনেরজন শ্রমিক নিয়ে একটি পিকআপ বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিল। অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত ৫ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান ও থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন পরিদর্শন করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন। সেখানে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।