শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি- ২ জন উদ্ধার ২২ জন এখনো নিখোঁজ

  • ১১:২৭ এএম, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
বঙ্গোপসাগরের ভারতের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ।

পানামার পতাকাবাহী কার্গো জাহাজটি ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন।

শনিবার ২২ আগস্ট ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।

এমভি ওশেন উইনার ২০ অগাস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার ২২ অগাস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জানতে পারে যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাহাজটির পরিচালনা কোম্পানি ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড জাহাজটির বিষয়ে সতর্কতা জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে।

ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশেন উইনারের দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে দুটি লাইফ র‌্যাফট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে জাহাজটিতে থাকা আরও ২২ জনের সন্ধানে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেছেন, “কতোজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত নই আমরা।”

তিনি জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে ঘটনাটি জানিয়ে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। বিজিত নামের তৃতীয় আরেকটি জাহাজ এই অভিযানে সাহায্য করতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড এ পর্যন্ত একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুইজনকে উদ্ধার করছে। কী কারণে এমভি ওশেন উইনার ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech