Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

  • ১০:৩৯ এএম, শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের সঙ্গে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের-এর ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছেন।

বৃহস্পতিবার ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, বর্তমানে দেশে ঋণের সুদের হার ১৪ শতাংশেরও বেশি, যেখানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০ থেকে ১১ শতাংশ মুনাফা করতে পারেন। এ পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন।

তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ উৎসাহিত করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সুদের হার ধীরে ধীরে সিঙ্গেল ডিজিটে নামানোর অনুরোধ জানিয়েছি।

গভর্নর বৈঠকে জানান, আগামী মুদ্রানীতিতেই সুদের হার কমিয়ে আনা হবে।

বৈঠকে প্রতিনিধিরা বলেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর নতুন অর্থনৈতিক বাস্তবতায় দেশীয় ব্যবসা-বাণিজ্যকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনরুদ্ধার, বিনিয়োগ কার্যক্রম ত্বরান্বিত ও অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে তারা বেশ কিছু প্রস্তাবনা গভর্নরের কাছে তুলে ধরেন।

সুপারিশগুলোর মধ্যে ছিল—ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পুনর্গঠন কমিটির মেয়াদ বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং সমস্যা দ্রুত সমাধানে ‘পয়েন্ট অব কন্টাক্ট’ স্থাপন, সুদের হার এক অঙ্কে নামানো, রপ্তানি উন্নয়ন ফান্ডের পরিধি বাড়ানো ও সুদের হার হ্রাস এবং এসএমই খাতে বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুবিধা প্রদান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার ও জনাব নিজাম উদ্দিন রাজেশ, বিজিএমইএ’র সাবেক সভাপতি এস. এম. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আব্দুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), আব্দুল ওয়াহেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন (নয়ন), এবং বাংলাদেশ সুপার মার্কেটস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech