Breaking News:


‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রসঙ্গে সংবাদ সম্মেলন

  • ০৫:০৫ এএম, রবিবার, ১ মার্চ, ২০২৬

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শনিবার) ঘোষণা করেছে যে, স্থগিত হওয়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আগামী ২ মার্চ (সোমবার) সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রদান করা হবে।

এই ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা শনিবার বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ও গভীর পর্যালোচনার পর সভায় একটি গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তটি রোববার (১ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ‘মানিক মিয়া মিলনায়তন’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতির সামনে ঘোষণা করা হবে।

এই ঐতিহাসিক মুহুর্তে সত্য, মর্যাদা ও সৃজনশীল চেতনার প্রশ্নে পরিষদের অবস্থান স্পষ্ট করার জন্য কবি, লেখক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বন্ধুদের উপস্থিতি একান্তভাবে প্রত্যাশা করা হয়েছে। সবার সক্রিয় অংশগ্রহণ জাতীয় কবিতা পরিষদের সাহস ও দায়বোধকে আরও দৃঢ় করবে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech