শিরোনাম :
সাইবার আইন সংশোধন: বাকস্বাধীনতা ও ব্যক্তি-সম্মানের নতুন ভারসাম্য পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি সার-কীটনাশক নিয়ে শঙ্কায় লালমনিরহাটের আমন চাষিরা সার পাচারের ভিডিও ভাইরাল: ডিলারের দাবি ‘চাঁদাবাজির নাটক’ বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা ইরানের, কয়েক জন মার্কিন সেনা আহত সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বড় ছাড়, শুল্ক-কর মাত্র ১ শতাংশ আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে: রুশ রাষ্ট্রদূত সাগরে ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি

  • ০১:১৯ পিএম, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
প্রকৃত প্রাপকদের ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীর কার্ড বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ও কার্ডধারীদের সুবিধার্থে তৈরি ‘উপকারী’ মোবাইল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি পর্যায়ক্রমে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থায় বা সাপ্লাই চেইনে বৈষম্য থাকার কারণেই বাজারে এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। তবে ভর্তুকির মাধ্যমে টিসিবি বর্তমানে যে কার্যক্রম পরিচালনা করছে, তা সাধারণ মানুষের জন্য ব্যাপক উপকারী হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা আনতে ডিজিটাল রূপান্তরের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কার্ড ব্যবস্থা ডিজিটাল করার ফলে সরকারের অন্তত ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। এখন থেকে কোনো গ্রাহকের কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও ডিজিটাল ব্যবস্থাপনার কারণে তাঁর পণ্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবে না। পাশাপাশি ডিলার নিয়োগেও স্বচ্ছতা আনতে অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে; যেখানে প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান টিসিবির সেবাকে আরও আধুনিক করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, ডিজিটাল এই ব্যবস্থাপনার ফলে কার্যক্রমে জবাবদিহি বাড়ার পাশাপাশি নতুন উপকারভোগী অন্তর্ভুক্তি ও সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech