Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই- সংসদে বিরোধীদলীয় নেতা ফরিদপুরের কৃষকদের ডিজেল সংগ্রহে ৪টি পাম্প নির্ধারণ করে দিল প্রশাসন মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস ভারতীয় সীমান্তে চার দিন ধরে পড়ে আছে বাংলাদেশির ‘গুলিবিদ্ধ লাশ’

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

  • ১০:০৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ মেলা বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে পুরো রোজার মাসজুড়ে চলবে।

মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন-এর জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় মোট ৬১টি স্টল অংশ নিয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির ও হাদিসগ্রন্থ ছাড়াও ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে।

বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে সব বইয়ে ৪০ শতাংশ এবং নির্বাচিত কিছু বইয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech