।। বিকে ডেস্ক ।।
করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ঈদের ছুটিতে গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন
রবিবার ২২ মার্চ এক বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে তাতে কেবলই লাইনম্যানের ওপরে দায় চাপানোর সুযোগ নেই। এখানে ব্যবস্থাপনাগত সমস্যা খতিয়ে দেখতে হবে। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়িতে ফেরা নাগরিকদের জীবনহানীর এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ করছে, ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছে, পরিবারবর্গের সঙ্গে সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছে।