Breaking News:


বেইজিং পৌঁছালেন প্রধান উপদেষ্টা

  • ১০:২৪ পিএম, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেইজিংয়ে পৌঁছেছেন।

বৃহস্পতিবার ২৭ মার্চ স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছেছেন।

চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য চার দিনের সরকারি সফরে আজ হাইনান প্রদেশে কর্মব্যস্ত দিন পার করেছেন তিনি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech