শিরোনাম :
দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন

বোমা হামলায় মির্জা ফখরুলের নিন্দা : ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ বিএনপির

  • ০৯:৩৫ পিএম, শনিবার, ১ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভুল বিবৃতি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শনিবার ১ মার্চ সংবাদমাধ্যমের কাছে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতিকারিদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রকৃতপক্ষে সেখানে দুস্কৃতিকারিদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে, তা এসি বিস্ফোরণে হয়েছে।

তবে এ বিবৃতিকে ভুল বলে এর জন্য দুঃখ প্রকাশ করে বিএনপি।

উল্লেখ্য, এর আগে বিবৃতিতে রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে নিন্দা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech