Breaking News:


শিরোনাম :
৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাল নাসা ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব ট্রাম্পের ভাষণ: ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করেছি, বক্তব্য শেষ হতেই মিসাইল ছুড়ল ইরান মার্চে এসেছে ৩.৭৫ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স শাহজালালের থার্ড টার্মিনাল চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার সুনামগঞ্জে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

ব্রেক ফেল করে খাদে বাস, পথচারী নিহত ১

  • ০৭:৪৩ পিএম, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ঝিনাইদহের কালীগঞ্জে রূপসা পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহন ও পথচারীকে ধাক্কা দিয়ে  শেষমেশ রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কাউসার নামের এক পথচারী নিহত হয়েছে, আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বাসটি বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি প্রথমে একটি মাইক্রোবাস ও একটি আলমসাধুকে ব্যাটারিচালিত ভ্যাচ ধাক্কা দেয়। এরপর সামনে থাকা পথচারীদের ওপর উঠে যায়, সৃষ্টি হয় আতঙ্ক ও চিৎকার।

নিয়ন্ত্রণহীন বাসটি পরে জননী আছিয়া হাসপাতালের সামনে গিয়ে খাদে পড়ে থামে। ঘটনাস্থলেই নিহত হন বেলাট গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে কাউসার।

দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে বারবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech