শিরোনাম :
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, লক্ষ্য আরও ৩৫ লাখ পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা

ভারতের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক: জয়সওয়াল

  • ০৮:৪২ পিএম, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সম্প্রতি ওয়াকফ আইনকে কেন্দ্র করে ঘটা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করে ভারত।

শুক্রবার ১৮ এপ্রিল এক বিবৃতিতে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

উল্লেখ্য, এর আগে  বৃহস্পতিবার ১৭ এপ্রিল ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

প্রসংগত, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনাও হুগলি জেলায় এই বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

এর জবাবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। রণধীর জয়সওয়াল দাবি করেন, ‌‌সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে তার দেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

জয়সওয়াল বলেন, এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা আরো ভালো হবে।

রণধীর জয়সওয়াল বলেন, এই মন্তব্য আসলে একটি অস্পষ্ট ও অসাধু প্রচেষ্টা। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে এ ধরনের অপরাধমূলক কাজের দায়ী পক্ষরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে “পশ্চিমবঙ্গের ঘটনাবলি নিয়ে বাংলাদেশ কর্মকর্তাদের মন্তব্যের প্রেক্ষিতে সরকারি মুখপাত্রের প্রতিক্রিয়া” শীর্ষক শিরোনামে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech