Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত আমিনের পোস্ট ভাইরাল মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু সিলেট টেস্ট- ৪৩৭ রানের বিশাল টার্গেট: জিততে হলে পাকিস্তানকে ভাংতে হবে বিশ্ব রেকর্ড ভূমি সেবা মেলার উদ্বোধন: জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না-প্রধানমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত মেহেরপুরে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, মারা গেছে ৪ গরুও শহীদ জিয়ার ৪৫তম শাহদাত বার্ষিকীতে ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি

  • ১২:৪৩ পিএম, রবিবার, ২৯ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন মেরিন সেনা। আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের জন্য প্রস্তুত।

রবিবার ২৯ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি।

সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।

অবশ্য যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপোলির দায়িত্বের এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে।

সেন্টকমের এক্স অ্যাকাউন্টে মার্কিন মেরিন সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানের ছবি শেয়ার করে জানানো হয়, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই নাবিক ও মেরিন সেনারা গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তাদের সঙ্গে রয়েছে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ উভচর হামলা (জল এবং স্থল অভিযান) এবং কৌশলগত সামরিক সরঞ্জাম।

ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫ হাজার নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এ যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে ছিল।

এমন এক সময়ে এসব সেনা মোতায়েন করা হলো যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চলছে।

সূত্র: সিএনএন ও বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech