শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

  • ১০:৫৪ এএম, রবিবার, ৯ আগস্ট, ২০২৬

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।

শনিবার ৮ আগস্ট টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ মোজতবা খামেনিকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহেরের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech