শিরোনাম :
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ১৭ হাজার টন খাদ্য চট্টগ্রাম বন্দরে

  • ০৯:৩৮ পিএম, বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলতি সপ্তাহে ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ২ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। জানা গেছে সেই সহায়তার খাদ্য ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জরুরি সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগাভাগি করে নেওয়ার জন্য অতিরিক্ত সংস্থান সরবরাহ করতে উৎসাহিত করছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech