শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে

  • ১০:৪৫ এএম, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার জন্য ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।

শুক্রবার ১০ এপ্রিল রাতে তারা সেখানে পৌঁছান বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং আরও কয়েকজন আইনপ্রণেতা।

ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

অন্যদিকে, আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপারও আলোচনায় অংশ নেবেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে ইরানকে সময়সীমা বেঁধে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সময়সীমা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে গত বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তান।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল পাকিস্তান। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে ইসলামাবাদে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিধিনিদল।

সূত্র: আল জাজিরা, ডন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech