শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ

  • ১১:৪৯ এএম, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পার্বত্য চট্টগ্রামে সবুজায়ন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলার রাজস্থলী উপজেলায় আজ স্থানীয়দের মধ্যে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মোট ২৩ হাজার ৬শ’ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার ২ সেপ্টেম্বর কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান।

এ সময় রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম, আবুল হাসেম মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার বাসিন্দাদের মধ্যে ১৮ হাজার ছয়শ’ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া একই প্রকল্পের আওতায় জেলার কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে আরও পাঁচহাজার গাছের চারা বিতরণ করা হয়। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech