।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি পরিমাণ ছিল ৩১ মিলিমিটার । সাথে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয়।