Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৫ জন দগ্ধ

  • ১২:৩৮ পিএম, শনিবার, ১৭ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লেগে মা-বাবা ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পাঁচ জনের অবস্থায় আশঙ্কাজন বলে চিকিৎসক জানিয়েছেন।

শুক্রবার ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকার আনসার ক্যাম্প বাজার–সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- তোফাজ্জল হোসাইন (৪৫), তাঁর স্ত্রী মানসুরা বেগম (৪৫) এবং তাঁদের তিন কন্যা তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিসা (৪)।

তোফাজ্জল হোসাইনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পরিবারসহ আফতাব নগরে বসবাস করেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক শাওন বিনতে রহমান বলেন, পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই দগ্ধ। সবার অবস্থা গুরুতর। হাসপাতালের তথ্য বলছে, তোফাজ্জল হোসাইনের শরীরের ৮০ শতাংশ পুড়েছে। তাঁর স্ত্রীরও শরীরের ৬৫ শতাংশ পুড়েছে। তাঁদের তিন সন্তানের মধ্যে তানিশার ৩০ শতাংশ ও অন্য দুজনের ৬০ শতাংশ করে পুড়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech