Breaking News:


রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার

  • ১১:০৫ এএম, বুধবার, ২ জুলাই, ২০২৫
ছবি: প্রতিকী অর্থে

।।বিকে রিপোর্ট।।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।

মঙ্গলবার ১ জুলাই এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে রিজার্ভ বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়াল-৬) হিসেবে ২৬.৬৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল ৩০.৫১ বিলিয়ন ডলার।

জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির আওতায় বকেয়া দুই কিস্তির ১৩৪ কোটি ডলার এরমধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৯০ কোটি ডলারের ঋণও রিজার্ভে যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র গণমাধ্যকে জানান, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১০ মাস ধরেই কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। এর মধ্যে দেশের ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি ঋণ দেশে আসছে। এতে বাড়ছে রিজার্ভ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech