শিরোনাম :
রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৩-২ গোলে শেষ ষোলোয় মরক্কো নেদারল্যান্ডসের বিদায় সরকারী চাকরিজীবিদের নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর ১ জুলাই থেকে শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল তিস্তা-দুধকুমারে পানি বৃদ্ধি: উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো বিশাল মৃত তিমি ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানোই সম্ভব হয়নি খেলাপি ঋণ কমাতে বড় ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ৮ অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, হতে পারে বজ্রসহ বৃষ্টি

রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৩-২ গোলে শেষ ষোলোয় মরক্কো নেদারল্যান্ডসের বিদায়

  • ১২:৩৮ পিএম, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোয় পা রাখল মরক্কো।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ গোলে সমতায়। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৩-২ গোলে। ফলে টানা দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল আফ্রিকার দেশটি।

টাইব্রেকারের নির্ধারক শট থেকে জয়সূচক গোলটি করেন ইসমাইল সাইবারি। অন্যদিকে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু দুর্দান্ত এক সেভ করে নায়কে পরিণত হন। চতুর্থ রাউন্ড শেষে দুই দল ২–২ সমতায় ছিল। এরপর নেদারল্যান্ডসের ক্রিসেনসিও সামারভিলের শট বাঁ হাত দিয়ে ফিরিয়ে দেন বুনু। পরের শটেই নিচু শটে বল জালে পাঠিয়ে মরক্কোর জয় নিশ্চিত করেন সাইবারি।

এই হারের মাধ্যমে নেদারল্যান্ডসের বিশ্বকাপ যাত্রা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত শেষ হলো। একই সঙ্গে কোচ রোনাল্ড কোমানের দলের জন্য এটি বড় এক হতাশা।

নির্ধারিত সময়ের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ক্রিসেনসিও সামারভিলের বাড়ানো বল থেকে গোল করার পর সতীর্থরা মাঠে ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন গাকপো।

সম্প্রতি গাকপো ও তার জীবনসঙ্গী নোয়া ফান ডের বেই জানিয়েছিলেন, তারা তাদের অনাগত সন্তানকে হারিয়েছেন। সেই ব্যক্তিগত শোকের মধ্যেই বিশ্বকাপে গোল করে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা ফুটবলার।

ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে চেমসদিন তালবির দীর্ঘ ক্রস থেকে হেডে গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসা দিয়প।

এরপর অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে মরক্কো।

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটক। ১০ শটের মাত্র ৫টি জালে ঢোকে।

দুই টসের দুটিই জিতে নিজেদের পছন্দের প্রান্ত বেছে নেওয়ার পাশাপাশি আগে শটও নেয় নেদারল্যান্ডস। গোল করেই শুরু করেন টেওন কুপমাইনার্স। মরক্কোর প্রথম শটই মিস করেন নেইল এল আয়নাউই। গোলকিপার বিভ্রান্ত হলেও জোরাল শট ক্রসবারের নিচে লেগে ফিরে আসে।

নেদারল্যান্ডসের দ্বিতীয় শট পোস্টে মেরে বসেন শেষ দিকে বদলি নামা জাস্টিন ক্লাইভার্ট। মরক্কোর দ্বিতীয় শট ঠেকিয়ে দিয়েছিলেন ডাচ গোলকিপার বার্ট ভেরব্রাখেন। কিন্তু বল তার শরীরের নীচ দিয়ে বেরিয়ে পায়ে লেগে কোনোরকমে গোল লাইন পেরিয়ে যায়।

পরের শটে গোল করেন বাউট বেখ্রস্ট। শেমসদিন তালবিও বল পাঠান জালে।

চতুর্থ শটে আরেক দফায় ভুলের পালা। বাজে শটে অনেকটা বাইরে মেরে দেন জুরিয়েন টিম্বার। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচজুড়ে দারুণ খেলা ক্রেসেন্সিও সামারভিল টাইব্রেকারে শেষ শটে করেন গড়বড়। মাঝববরার শট নেন তিনি। ডানদিকে সরার পথে থাকলেও ইয়াসিন বোনু বাম হাতে ঠেকিয়ে দেন বল। শেষ শটে ভেরব্রাখেনকে উল্টো প্রান্তে পাঠিয়ে খ্যাপাটে উল্লাসে মেতে ওঠেন সাইবারি।

এটি ছিল এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ, যার নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। এর আগে একই দিনে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। শেষ বত্রিশের ম্যাচগুলোর মধ্যে বিশ্ব র্যাঙ্কিং বিবেচনায় এটি ছিল সবচেয়ে শক্তিশালী দুই দলের লড়াই। মরক্কোর অবস্থান ছিল ষষ্ঠ এবং নেদারল্যান্ডসের সপ্তম।

বিশ্বকাপে আগের আটটি আসরেই অন্তত শেষ ষোলোতে খেলেছিল নেদারল্যান্ডস। চার বছর আগে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অন্যদিকে গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও সেই সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর আফ্রিকার দেশটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech