শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি

  • ০৯:২৩ পিএম, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি বলেন, শত্রুপক্ষকে আরেকটি পরাজয়ের ‘তিক্ত স্বাদ’ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

শনিবার ১৮ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে এ হুঁশিয়ারি দেন।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবিশ্বাসী ও চরম উগ্র হিসেবে অভিহিত করে তিনি তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

টেলিগ্রামে দেওয়া এ বার্তায় মুজতাবা খামেনি বলেন, ইরানি সেনাবাহিনী তাদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে।

তিনি বলেন, “ইরানের ড্রোন আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে।”

তিনি আরও বলেন, “ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত রয়েছে।”

সূত্র: আল জাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech