Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই- সংসদে বিরোধীদলীয় নেতা ফরিদপুরের কৃষকদের ডিজেল সংগ্রহে ৪টি পাম্প নির্ধারণ করে দিল প্রশাসন মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস ভারতীয় সীমান্তে চার দিন ধরে পড়ে আছে বাংলাদেশির ‘গুলিবিদ্ধ লাশ’

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাসের প্রস্তাব

  • ০৭:৩৩ পিএম, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

।। বিকে রিপোর্টস ।।
ইরান যুদ্ধের জের ধরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে উদ্ভূত জ্বালানি পরিস্থিতি সামলাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে নতুন করে ভাবছে সরকার। এ জন্য তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন ক্লাসের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তারা উত্থাপন করেছেন।

মঙ্গলবার ৩১ মার্চ সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, আনুষ্ঠানকিভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস হতে পারে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech