শিরোনাম :
রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল: মামলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলি নিরাপদ ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ আগামী বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঈদুল আজহা শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল হোয়াইট হাউসের কাছে আবারও গুলি, বন্দুকধারী নিহত জার্মানির আমান গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ করছে : সিইও রামিসা হত্যা মামলার দ্রুত বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ০২:৪৯ পিএম, সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার ১৩ অক্টোবর সকালে সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।

আজ বেলা ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শিক্ষার্থীরা যেন সচিবালয়ের দিকে এগোতে না পারে, সেজন্য ওই অংশে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।

কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য; প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

শিক্ষার্থীরা জানান, সরকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো কোনো অধ্যাদেশ জারি হয়নি। আমরা চাই আজই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ জারি হোক। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech