Breaking News:


সকল বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

  • ০৯:৫৯ এএম, বুধবার, ১৮ জুন, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ১৮ জুন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ প্রতিদিনের আবাহওয়া পূর্বাবাস স্ট্যাটাসে জানিয়েছেন,

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের উপরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘু চাপটির কেন্দ্র আজ বুধবার পশ্চিমবঙ্গের উপরে (সকাল ৯ টা বেজে ১০ মিনিটের সময় বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত কোলকাতা শহরে অবস্হিত রাডার থেকে প্রাপ্ত অনুসারে) অবস্থান করছে।

এখানে উল্লেখ যে লঘুচাপটির কেন্দ্র গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময়ও খুলনা বিভাগের যশোর জেলার উপরে অবস্থান করছিল। অর্থাৎ গত ২৪ ঘন্টায় লঘুচাপটি প্রায় স্থবির অবস্থায় থেকে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগ ও ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর (চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, কোলকাতা) উপরে বৃষ্টি ঘটাচ্ছে। আশংকা করা যাচ্ছে যে লঘুচাপটি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় একই অবস্থায় অবস্থান করার। ফলে আশংকা করা যাচ্ছে যে এই লঘুচাপের ফলে আজ বুধবার থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে নিয়মিত ভাবে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে যে রকম ভাবে বৃষ্টি হচ্ছে গতকাল থেকে।

বিশেষ করে আজ বুধবার প্রায় সারাদিন বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলো, চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলো ও ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে বুধবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। মাঝে-মাঝে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech