শিরোনাম :
ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার তিস্তার পানি বিপদসীমা ছুঁই ভুঁই: আতঙ্কে নদীপাড়ের মানুষ অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক নাটোরে খাল খননের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে ভাইরাল ভিডিওর পর দ্বিতীয় বিয়ের দাবি:এমপি নজরুলের সঙ্গে নারীর ভিডিওর খবরে ‘নজর রাখছে’ জামায়াত ইরানে টানা মার্কিন হামলা: ১১তম দিনেও একের পর এক বিস্ফোরণ জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ও ঋণখেলাপিদের অযোগ্য করার প্রস্তাব ১৭ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী

সচিবালয়ে সপ্তাহে দুই দিন প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা

  • ০৯:২৮ পিএম, বুধবার, ২৮ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীরা এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার প্রবেশ করতে পারবে না।

বুধবার ২৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানিয়েছে, আগে সচিবালয়ে শুধু সোমবার দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে বৃহস্পতিবারও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হবে।

এর আগে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার আগেরদিন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

এ ছাড়া সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশও নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৬ মে রাতেই এক নির্দেশনা জারি করে এ নিষেধাজ্ঞা দেয় ডিএমপি।

নির্দেশনায় বলা হয়, গত ১০ মে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য, সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৫ সরকারি চাকরি আইনের অধ্যাদেশের চারটি ধারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। বিষয়টি ব্যাপকভাবে সরাসরি প্রচার হওয়ায় সরকার বিব্রত বলে জানিয়েছে একাধিক সূত্র।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। আগে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীরা অনায়াসে সচিবালয়ে প্রবেশ করতে পারতেন। অগ্নিকাণ্ডের পর সচিবালয় বিটের সাংবাদিকেরা দর্শনার্থীদের মতো পাস নিয়ে বা তালিকায় নাম থাকা সাপেক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech