Breaking News:


শিরোনাম :
ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ’র অংশ দিলো নগদ জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তিতে একমত সংসদের বিশেষ কমিটি স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা জ্বালানি তেলের সংকট: গাইবান্ধায় বাইকারদের সড়ক অবরোধ আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে : বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা যুদ্ধের দায়ভার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প

সচিবালয় অবরোধ : শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, আহত ৯০

  • ০৯:৫২ পিএম, মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইচএসসি পরীক্ষার সময়সূচি রাত ৩টায় পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৯০ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার ২২ জুলাই বিকেলের দিকে ঘটনাটি ঘটে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সচিবালয়ের গেট ভেঙ্গে প্রবেশের চেস্টা করলে সংঘর্ষ ব্যাপক রুপ লাভ করে। ছাত্রদের সরিয়ে দিতে টিয়ার শেল, লাঠিচার্জ করা হলে শিক্ষার্থীরা আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো- আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) এবং বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী সহ আরও অনেকে।

আহত শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ (মঙ্গলবার) সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃংখলা বাহিনীরা তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৯০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে আনুমানিক ৯০ জন শিক্ষার্থী এবং একজন সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech