Breaking News:


সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কি. মি বেগে ঝড় ও ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা

  • ১১:২১ এএম, শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার ২২ আগস্ট সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী কয়েক দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। বিশেষ করে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে বেসরকারী আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাম তাঁর ভেরিফোয়েড ফেসবুক পেইজে নিয়মিত আবহাওয়া বিষয়ক স্ট্যাটাসে জানান, আজ ২২ শে আগস্ট থেকে ২৪ শে আগস্ট পর্যন্ত পুরো বাংলাদেশের উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। 

ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা রয়েছে খুলনা, বরিশাল, চট্রগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে।

আজ শুক্রবার ২২ ই আগস্ট সকাল ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে  নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

পাঠকদের সুবিধার্থে ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো :

খুলনা বিভাগ: ইতিমধ্যেই দক্ষিণ দিকের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন খুলনা বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

বরিশাল বিভাগ: ইতিমধ্যেই দক্ষিণ দিকের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: আজ সারাদিন চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে উপকূলীয় সকল জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলার বিশেষ করে শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগন্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ঢাকা শহরের উপরে আজ একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ময়মনিসংহ বিভাগ: দিনের বিভিন্ন সময়ে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। শেরপুর ও নেত্রকোনা জেলা [সম্ভব্য সময় সকাল ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে], জামালপুর ও মৌলভীবাজার জেলা [সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

সিলেট বিভাগ: দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সুনামগঞ্জ ও সিলেট জেলায় সম্ভব্য সময় সকাল ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে], মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা [সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech