Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

সারাদেশে বৃষ্টির আভাস

  • ১০:০৫ এএম, সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ আশিংক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ২৮ এপ্রিল ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, সারাদেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুরের ডিমলাতে সর্বোচ্চ ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিবে আবহাওয়া পূর্বাভাসে বেসরকারী ওয়েবসাইট আবহাওয়া ডট কমে সাসকাচুয়ার ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক

মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে জানিয়েছেন, সোমবার সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালি কলাবৈশাখি ঝড় অতিক্রম করার শতভাগ আশংকা করা যাচ্ছে।

এছাড়াও ঢাকা বিভাগে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলা, ময়মনসিংহ বিভাগে ময়মনিসংহ, নেত্রকোনা, সিলেট বিভাগের সকল জেলার উপর বৃষ্টি ও বজ্রবৃস্টির শতভাগ সম্ভাবনা রয়েছে।

এছাড়াও চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, ও কুমিল্লা উত্তর জেলায় সকাল ১০ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে এবং খাগড়াছড়ি,  উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলার উপর দিয়ে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলার উপর দিয়ে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech