Breaking News:


সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩

  • ০৩:৩৫ পিএম, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সিরাজগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগার ঘটনায় ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

শুক্রবার ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের বানিয়াগাঁতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি ওভারব্রিজের আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়।এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে কাজ চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech