Breaking News:


শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল: শফিকুর সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

সিলেট শাহজালাল রহ: মাজার জিয়ারত করে ২২ তারিখে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

  • ০২:৪২ পিএম, রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার ২২ জানুয়ারী সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পুরনো রীতি অনুযায়ী সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন।

শনিবার ১০ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ঐতিহ্য অনুযায়ী, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারের সূচনা করে বিএনপি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তারেক রহমান বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এর ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ১০ দিনের মাথায় শনিবার ৯ জানুয়ারী রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তিনি।

প্রসংগত, শনিবার ১০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। তবে প্রচারের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech