Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সোনারগাঁয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ

  • ১১:২৫ এএম, শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
ছবি: সগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে আষাঢ়িয়ারচর এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরেই বৃহস্পতিবার রাতে তাদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে জড়ায়।

বৃহস্পতিবার রাতে আষাঢ়িয়ারচর এলাকায় ‘বাঘ বাটোয়ারা’ নামে পরিচিত একটি স্থান ও স্থানীয় একটি কোম্পানির কাজের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষ একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘর্ষের মধ্যে চারটি ঘরে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ওপরও ইটপাটকেল ছোড়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুর রউফপন্থিরা কিছু পালিয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের আশ্রয় দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। অপরদিকে জলিলপন্থিদের অভিযোগ, রউফপন্থিরা এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে হামলা চালিয়েছে এবং কয়েকটি ঘর পুড়িয়ে দিয়েছে।

সোনারগাঁ থানার এসআই সারোয়ার হোসেন বলেন, স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকরা একে অপরের বাড়িতে আগুন দিয়েছেন। আগুন নেভাতে গেলে আমাদের ও ফায়ার সার্ভিস সদস্যদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, একটি বাড়িতে আগুন নেভানোর সময় আরেকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সব আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আব্দুল জব্বারের সমর্থক রানা মিয়া, তিনি বলেন, আগুন দেওয়া চারটি ঘর আমাদের পক্ষের লোকজনের।

সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুই বিএনপি নেতাকে থানায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech