শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের দাম

  • ০৯:৩৬ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সামুদ্রিক পথে সৌদি আরোপের পণ্য রপ্তানিতে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। গতকাল সোমবার দেওয়া তাদের এ ঘোষণার পর হু হু করে বাড়ছে তেলের দাম।

হুতি বিদ্রোহীরা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে সৌদির পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। তারা বলেছে, সৌদির পণ্য যেন বাইরে না যায় তাই তারা বাব এল মান্দেবে অবরোধ আরোপ করবে। বাব এল মান্দেব লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের একটি সরু অংশ। এখান দিয়েই লোহিত সাগরে প্রবেশ করতে হয়। এছাড়া এটি বিশ্ব তেল বাজারের লাইফ লাইন হিসেবেও পরিচিত।

হুতিদের অবরোধ ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯০ প্রতি ব্যারেলের দাম হয়েছে ৯০ দশমিক ৮৫ ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম প্রতি ব্যারেল হয়েছে ৮৩ দশমিক ৯৭ ডলার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও নতুন করে লড়াই শুরু হওয়ার পর এ মাসেই ডব্লিউটিআইয়ের দাম ২০ ডলার বেড়েছে।

হুতিরা লোহিত সাগরে অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার আগেই তেলের দাম বাড়ছিল।

এদিকে পরামর্শক সংস্থা রায়স্টাড এনার্জি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে লড়াই তীব্র হওয়ায় সৌদি আরব ওই পথ এড়াতে তাদের লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি দিনপ্রতি ৪০ লাখ ব্যারেল বৃদ্ধি করেছিল।

সূত্র: সিএনএন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech